মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ছবি: চেকপোস্ট

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মোকাবিলা বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদে থাকার কৌশল জানা এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে নিরাপদে থাকা, ঝুঁকি কমানো এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মোকাবিলার মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

র‍্যালি ও মহড়ায় অংশ নেন উপসহকারী প্রকৌশলী তন্ময় কুমার দত্ত, আইসিটি অফিসার আশরাফুল আলম, নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেয়।

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চেকপোস্ট

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত