চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৭ জুলাই ২০২৬ তারিখ দুপুর ১টা ১৫ মিনিটে সদর থানাধীন লাহারপুর আলহাজ্ব ড্রিম ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশ।
অভিযানে এসআই (নিরস্ত্র) মো. আজাহার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মো. মনিরুল ইসলাম মনি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে।
গ্রেপ্তার মনিরুল ইসলাম মনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া কাজিপাড়া এলাকার এনারুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬