বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গাঁজাসহ ২ নারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান
ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গোপন সংবাদের ভিত্তিতে ০৬ মে ২০২৬ তারিখ বিকেল ৫:৩০টা থেকে সন্ধ্যা ৬:১০টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসিপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আসামিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা আপন দুই বোন-মোসাঃ সাজেদা বেগম (৫৪), স্বামী আঃ সাত্তার, বাসিন্দা নুনগোলা কেডিসিপাড়া, রহনপুর পৌরসভা এবং মোসাঃ শাহিদা বেগম (৫৮), স্বামী মৃত শামসুল আলম, বর্তমান ঠিকানা একই, স্থায়ী ঠিকানা নওগাঁ জেলার পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রাম।

অভিযান শেষে ডিএনসির উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

#মাদকবিরোধী_অভিযান #চাঁপাইনবাবগঞ্জ #গোমস্তাপুর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গোপন সংবাদের ভিত্তিতে ০৬ মে ২০২৬ তারিখ বিকেল ৫:৩০টা থেকে সন্ধ্যা ৬:১০টা পর্যন্ত গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসিপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আসামিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা আপন দুই বোন-মোসাঃ সাজেদা বেগম (৫৪), স্বামী আঃ সাত্তার, বাসিন্দা নুনগোলা কেডিসিপাড়া, রহনপুর পৌরসভা এবং মোসাঃ শাহিদা বেগম (৫৮), স্বামী মৃত শামসুল আলম, বর্তমান ঠিকানা একই, স্থায়ী ঠিকানা নওগাঁ জেলার পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রাম।

অভিযান শেষে ডিএনসির উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত