বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে প্রতীকী কর্মসূচি

সুনামগঞ্জে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপিত

ছবি: চেকপোস্ট

বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস-২০২৬ সুনামগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা ইউনিট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় জেলা ইউনিট কার্যালয়ের সামনে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। এরপর আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। একইসঙ্গে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে প্রতীকী সারিবদ্ধ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আলহাজ্ব মল্লিক মইন উদ্দিন সুহেল (অ্যাডভোকেট), সদস্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাড. শামসুর রহমান, রায়হানা মঞ্জুর চৌধুরী, অ্যাড. আনিসুজ্জামান শামীম, মাহবুবুর রহমান পীর, আব্দুস সাত্তার মো. মামুন, মো. আশরাফ হোসেন লিটনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

এছাড়া ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, যুব প্রধান প্রিতম, উপযুব প্রধান তানভীর আহমদসহ অসংখ্য যুব সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

দিবসটি ঘিরে রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের মানবিক কার্যক্রম ও সেবামূলক ভূমিকা তুলে ধরা হয় এবং মানবতার সেবায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

#সুনামগঞ্জ #রেডক্রিসেন্ট #বিশ্বরেডক্রসদিবস

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সুনামগঞ্জে বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস-২০২৬ সুনামগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা ইউনিট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় জেলা ইউনিট কার্যালয়ের সামনে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। এরপর আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। একইসঙ্গে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে প্রতীকী সারিবদ্ধ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আলহাজ্ব মল্লিক মইন উদ্দিন সুহেল (অ্যাডভোকেট), সদস্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাড. শামসুর রহমান, রায়হানা মঞ্জুর চৌধুরী, অ্যাড. আনিসুজ্জামান শামীম, মাহবুবুর রহমান পীর, আব্দুস সাত্তার মো. মামুন, মো. আশরাফ হোসেন লিটনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

এছাড়া ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, যুব প্রধান প্রিতম, উপযুব প্রধান তানভীর আহমদসহ অসংখ্য যুব সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

দিবসটি ঘিরে রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের মানবিক কার্যক্রম ও সেবামূলক ভূমিকা তুলে ধরা হয় এবং মানবতার সেবায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত