বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সরঞ্জাম, চোরাই মাল ও সিএনজি জব্দ

সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্র ভেঙে দিল পুলিশ, গ্রেফতার ৯

ছবি: চেকপোস্ট

সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-শফিকুল ইসলাম (৩২), নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০), আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হাটিকুমরুল গোলচত্বর এলাকার চড়িয়া মধ্যপাড়ার একটি বাড়িতে চক্রের সদস্যরা অবস্থান করছে। পরে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযানের সময় চক্রের আরও ২ থেকে ৩ জন সদস্য পালিয়ে যায়। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির সরঞ্জাম, বিপুল চোরাই মালামাল এবং পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

#পুলিশঅভিযান #সলঙ্গা #চোরচক্র

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্র ভেঙে দিল পুলিশ, গ্রেফতার ৯

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ চোরাই মালামাল এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-শফিকুল ইসলাম (৩২), নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০), আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হাটিকুমরুল গোলচত্বর এলাকার চড়িয়া মধ্যপাড়ার একটি বাড়িতে চক্রের সদস্যরা অবস্থান করছে। পরে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযানের সময় চক্রের আরও ২ থেকে ৩ জন সদস্য পালিয়ে যায়। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির সরঞ্জাম, বিপুল চোরাই মালামাল এবং পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত