চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড তৈরির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ দূষণকারী ওই নামবিহীন কারখানাটি সিলগালা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলি মোড় এলাকায় পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জনবসতিপূর্ণ এলাকার পাশে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড তৈরি করে আসছিল। এতে নির্গত বিষাক্ত ধোঁয়ায় এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি নামবিহীন কারখানায় পরিবেশের জন্য ক্ষতিকর উপায়ে ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড তৈরির সত্যতা পাওয়া যায়।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পরিবেশবিধ্বংসী এ কার্যক্রম পরিচালনার দায়ে আবুল কাশেম নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অপরাধের পুনরাবৃত্তি রোধে তাৎক্ষণিকভাবে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল, ঝিলিম ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্বিক সহযোগিতা করেন।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬