‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
একই দলের দশম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা ফেরদৌস প্রতিযোগিতায় ‘শ্রেষ্ঠ বক্তা’ নির্বাচিত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপক), চাঁপাইনবাবগঞ্জ যৌথভাবে এ আয়োজন করে।
চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. তানভির আহমেদ সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বিচারকমণ্ডলীতে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন এবং অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান।
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন নবম শ্রেণির মায়িশা আনজুম, দশম শ্রেণির সাফিয়া আনজুম ও মাহবুবা ফেরদৌস।
দলটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মো. শফিউল আজম।
বাগ্মিতা, তথ্যভিত্তিক উপস্থাপন ও যুক্তিনির্ভর বক্তব্যের মাধ্যমে মাহবুবা ফেরদৌস শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি অর্জন করেন।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। তরুণ বিতার্কিকরা যুক্তি, তথ্য ও উপাত্তের মাধ্যমে দুর্নীতির ক্ষতিকর দিক এবং তা প্রতিরোধে ছাত্রসমাজের দায়িত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সমাজ গঠনে নতুন প্রজন্মের সচেতনতা গুরুত্বপূর্ণ। বিতর্কের মতো সৃজনশীল চর্চা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও নাগরিক দায়িত্ববোধ বাড়াতে সহায়তা করে।
শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬