সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‍্যাবের জালে ফারুক-কদর

খুলনার ডাবল মার্ডার: টুঙ্গিপাড়া থেকে দুই আসামি গ্রেপ্তার

র‍্যাবের জালে ফারুক-কদর। ছবি : চেকপোস্ট

খুলনার লবণচরা এলাকায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

রোববার (২৩ আগস্ট) র‍্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল টুঙ্গিপাড়া থানার বর্নি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফারুক (২১) ও মাসুদুল ইসলাম কদর (১৮)। তারা খুলনার লবণচরা থানায় দায়ের করা মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার আসামি।

র‍্যাব জানায়, উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়।

লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই খুন

গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবক হত্যার ঘটনা ঘটে।

সন্ধ্যার দিকে হরিণটানা আশিবিঘা এলাকার বালুর মাঠে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন।

এরপর রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নাজমুল (১৯) নামে আরেক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরপর দুই হত্যাকাণ্ডে লবণচরা ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার অভিযান অব্যাহত

মামলা দায়েরের পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ফারুক ও মাসুদুল ইসলাম কদরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে একই ডাবল মার্ডার মামলায় র‍্যাব-৬ পৃথক অভিযানে প্রধান আসামি হিসেবে পরিচিত আলামিন হাসান ওরফে সাইফিসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে।

#র‍্যাবঅভিযান #খুলনারখবর #ডাবলমার্ডার

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

খুলনার ডাবল মার্ডার: টুঙ্গিপাড়া থেকে দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

খুলনার লবণচরা এলাকায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

রোববার (২৩ আগস্ট) র‍্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল টুঙ্গিপাড়া থানার বর্নি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফারুক (২১) ও মাসুদুল ইসলাম কদর (১৮)। তারা খুলনার লবণচরা থানায় দায়ের করা মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার আসামি।

র‍্যাব জানায়, উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়।

লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই খুন

গত ১৯ আগস্ট খুলনা নগরীর লবণচরা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবক হত্যার ঘটনা ঘটে।

সন্ধ্যার দিকে হরিণটানা আশিবিঘা এলাকার বালুর মাঠে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন।

এরপর রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নাজমুল (১৯) নামে আরেক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরপর দুই হত্যাকাণ্ডে লবণচরা ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার অভিযান অব্যাহত

মামলা দায়েরের পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ফারুক ও মাসুদুল ইসলাম কদরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে একই ডাবল মার্ডার মামলায় র‍্যাব-৬ পৃথক অভিযানে প্রধান আসামি হিসেবে পরিচিত আলামিন হাসান ওরফে সাইফিসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত