শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অধিকার নিশ্চিতের দাবিতে প্রশাসন-শ্রমিক একসুর

চাঁপাইনবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ মে দিবস উদযাপন

ছবি: চেকপোস্ট

রক্তঝরা ইতিহাসের পথ বেয়ে আসা অধিকার আদায়ের দিন মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শ্রমজীবী মানুষের অধিকার, সম্মান ও সংগ্রামের এই দিনটি উপলক্ষে শুক্রবার (১ মে) জেলা প্রশাসন এবং রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

সকালে শহরের প্রধান সড়কগুলোতে অনুষ্ঠিত র‍্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার ফেস্টুনে সজ্জিত এই র‍্যালি শ্রমিক ঐক্য ও সংহতির শক্তিশালী বার্তা বহন করে।

পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী। স্বাগত বক্তব্য দেন উপমহাপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ওয়াসিম ফিরোজ, ব্যবসায়ী মোঃ আকবর আলী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান এবং হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সবুজসহ অন্যান্যরা।

বক্তারা শিকাগোর ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতি স্মরণ করে বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা শুধু আইনি নয়, এটি একটি নৈতিক দায়িত্বও।

এ সময় শ্রমিকদের মানবিক মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং মালিক-শ্রমিক সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে যারা সভ্যতার চাকা সচল রাখেন, তাদের মুখের হাসিই হোক এই দিনের প্রকৃত সার্থকতা।

আলোচনা সভা শেষে শ্রমজীবী মানুষের কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

#চাঁপাইনবাবগঞ্জ #মে_দিবস #শ্রমিক_অধিকার

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ মে দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

রক্তঝরা ইতিহাসের পথ বেয়ে আসা অধিকার আদায়ের দিন মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শ্রমজীবী মানুষের অধিকার, সম্মান ও সংগ্রামের এই দিনটি উপলক্ষে শুক্রবার (১ মে) জেলা প্রশাসন এবং রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

সকালে শহরের প্রধান সড়কগুলোতে অনুষ্ঠিত র‍্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার ফেস্টুনে সজ্জিত এই র‍্যালি শ্রমিক ঐক্য ও সংহতির শক্তিশালী বার্তা বহন করে।

পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী। স্বাগত বক্তব্য দেন উপমহাপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ওয়াসিম ফিরোজ, ব্যবসায়ী মোঃ আকবর আলী, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান এবং হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সবুজসহ অন্যান্যরা।

বক্তারা শিকাগোর ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতি স্মরণ করে বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা শুধু আইনি নয়, এটি একটি নৈতিক দায়িত্বও।

এ সময় শ্রমিকদের মানবিক মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং মালিক-শ্রমিক সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে যারা সভ্যতার চাকা সচল রাখেন, তাদের মুখের হাসিই হোক এই দিনের প্রকৃত সার্থকতা।

আলোচনা সভা শেষে শ্রমজীবী মানুষের কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত