শুক্রবার, ১৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

লাইসেন্সবিহীন করাত-কলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।

রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এর নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সদর উপজেলার হায়াত মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে করাত-কল বিধিমালা-২০১২ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়া একাধিক করাত-কল পরিচালনার প্রমাণ পাওয়া যায়। পরে আইন অমান্য করে করাত-কল পরিচালনার দায়ে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের কামরুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড আরোপ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। এ সময় সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন বিভাগ জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদের সুরক্ষা এবং সরকারি বিধিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#চাঁপাইনবাবগঞ্জ #মোবাইলকোর্ট #অবৈধকরাতকল

চেকপোস্ট

শুক্রবার, ১৫ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।

রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এর নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সদর উপজেলার হায়াত মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে করাত-কল বিধিমালা-২০১২ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়া একাধিক করাত-কল পরিচালনার প্রমাণ পাওয়া যায়। পরে আইন অমান্য করে করাত-কল পরিচালনার দায়ে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের কামরুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড আরোপ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ। এ সময় সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন বিভাগ জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদের সুরক্ষা এবং সরকারি বিধিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত