রোববার, ০৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযানে রহমতপাড়া থেকে গ্রেফতার ১

গোমস্তাপুরে ২৬০ লিটার চোলাই মদের ‘ওয়াশ’সহ মাদক কারবারি আটক

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৬০ লিটার চোলাই মদ তৈরির উপাদান ‘ওয়াশ’ উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশ রহনপুর পৌরসভার রহমতপাড়া (হলপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার ব্যক্তি হলেন শ্রী সুনিল (৪১)। তিনি রহমতপাড়া এলাকার মৃত কালিপদের ছেলে।

পুলিশ জানায়, চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোমস্তাপুর থানার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপাদান ‘ওয়াশ’সহ সুনিলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #চাঁপাইনবাবগঞ্জ #গোমস্তাপুর

চেকপোস্ট

রোববার, ০৫ জুলাই ২০২৬

গোমস্তাপুরে ২৬০ লিটার চোলাই মদের ‘ওয়াশ’সহ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৬০ লিটার চোলাই মদ তৈরির উপাদান ‘ওয়াশ’ উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশ রহনপুর পৌরসভার রহমতপাড়া (হলপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতার ব্যক্তি হলেন শ্রী সুনিল (৪১)। তিনি রহমতপাড়া এলাকার মৃত কালিপদের ছেলে।

পুলিশ জানায়, চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোমস্তাপুর থানার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপাদান ‘ওয়াশ’সহ সুনিলকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত