বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী

গোপালগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন: মনোনয়ন নিলেন তৌহিদুল ইসলাম আকাশ

সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোঃ তৌহিদুল ইসলাম আকাশ। ছবি: চেকপোস্ট

আসন্ন ২৩ মে ২০২৬ অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোঃ তৌহিদুল ইসলাম আকাশ

মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র, সমসাময়িক ও জুনিয়র আইনজীবীদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আকাশ বলেন, “নির্বাচিত হতে পারলে জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীর কল্যাণে কাজ করবো। পেশাগত উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

এদিকে তার মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে আইনজীবীদের মাঝে ইতোমধ্যে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

#গোপালগঞ্জ_সংবাদ #আইনজীবীনির্বাচন #তৌহিদুলইসলামআকাশ

চেকপোস্ট

বুধবার, ১৩ মে ২০২৬

গোপালগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন: মনোনয়ন নিলেন তৌহিদুল ইসলাম আকাশ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

আসন্ন ২৩ মে ২০২৬ অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনে ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোঃ তৌহিদুল ইসলাম আকাশ

মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র, সমসাময়িক ও জুনিয়র আইনজীবীদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আকাশ বলেন, “নির্বাচিত হতে পারলে জেলা আইনজীবী সমিতির সকল আইনজীবীর কল্যাণে কাজ করবো। পেশাগত উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

এদিকে তার মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে আইনজীবীদের মাঝে ইতোমধ্যে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত