গোপালগঞ্জে স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধন, স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা।
রোববার (১৪ জুন) এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
আইসিইউ উদ্বোধন
সকাল ১১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি দেশের ১০টি জেলার আইসিইউ উদ্বোধন করেন। পরে গোপালগঞ্জে স্থানীয়ভাবে ১০ শয্যার আইসিইউ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি ডা. কে এম বাবর।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নতুন আইসিইউ চালুর মাধ্যমে এখন জেলাতেই সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
শিক্ষা ও উদ্ভাবন কার্যক্রম
এর আগে সকাল ১০টায় গোপালগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম।
এতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রশংসা করে ডা. কে এম বাবর বলেন, গবেষণা ও উদ্ভাবনই ভবিষ্যৎ উন্নয়নের মূল চালিকাশক্তি।
প্রতিযোগিতায় গোপালগঞ্জ সরকারি কলেজ প্রথম, বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
আইনশৃঙ্খলা সভা
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি জেলার নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬