খুলনায় আদালত চত্বরে জোড়া খুন: ১৩ জনের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল
খুলনায় আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে ১৩ জন আসামির নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। আজ ৪ নভেম্বর বুধবার দুপুর ১২ টার দিকে সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন- এজাজ,কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হ্নদয়। মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন ও পুর্ব শত্রুতার জের ধরে আলোচিত এ হত্যাকান্ড সংগঠিত হয়। তিনি আরো বলেন, হত্যাকান্ডের আগের দিন রাতে রুপসা উপজেলার আইচগাতি এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি অফিসে বসে হত্যাকান্ডের ছক করা হয়। তারই পরিকল্পনা মোতাবেক ৩০ নভেম্বর আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়। আজ বুধবার আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে প্রসঙ্গত, ২০২৪ সালের ৩০ নভেম্বর খুলনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনের জনাকীর্ণ সড়কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে। তারা খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬