বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সর্বশেষ

নাশকতার মামলায় কেসিসির সাবেক প্যানেল মেয়র আলী আকবর টিপুকে কারাগারে প্রেরণ

 খুলনা সিটি করপোরেশন ( কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে খালিশপুর থানার নাশকতা মামলায় কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ ৪ নভেম্বর বুধবার সকালে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত -৪ এ উপস্থিত করা হলে বিচারক ইব্রাহীম খলিল মুহিম তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে গত ১০ অক্টোবর ঢাকার আদাবর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে উপস্থিত করার সংবাদ পেয়ে দলীয় নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হতে থাকে। পরে কর্মীরা দলীয় শ্লোগান দিতে থাকে। আদালত সুত্র জানায়, গত ২০২৪ সালের ৪ আগষ্ট বিকালে ৪টা থেকে ৫ টার দিকে খালিশপুর থানার নিউজপ্রিন্ট গেট সংলগ্ন বিএনপি অফিসের সামনে আসামিরা অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভাংচুর অগ্নিসংযোগ করে। এসময় আসামিদের কাছে থাকা শর্টগান দিয়ে কয়েক রাউন্ড গুলি করে তারা। ঘটনাস্থল ত্যাগ করার আগে তারা অফিস থেকে ১২ হাজার টাকা লুট করে নেয়। ঔই বছরের ৩০ আগষ্ট বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি বাদী হয়ে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঘটনায় আওয়ামীলীগ নেতা আলী আকবর টিপুকে গ্রেফতার দেখনোর আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। সকাল ১১ টার দিকে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে তাকে উপস্থিতির সংবাদ পেয়ে দলীয় নেতাকর্মীরা আদালতে উপস্থিত হতে থাকে। দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি হাতনাড়া দিলে কর্মীরা শ্লোগান দিতে থাকে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যেতে থাকে।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

নাশকতার মামলায় কেসিসির সাবেক প্যানেল মেয়র আলী আকবর টিপুকে কারাগারে প্রেরণ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত