গোপালগঞ্জ শহরের পাথালিয়া এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত পিঠা গার্ডেন নামের একটি রেস্টুরেন্টকে ঘিরে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয়দের এসব অভিযোগে এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, বাইরে থেকে রেস্টুরেন্টটি একটি সাধারণ খাবারের দোকান হিসেবে পরিচিত হলেও ভেতরের আবাসিক ব্যবস্থার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম চলতে পারে। তাদের অভিযোগে সেখানে মাদক সেবন ও কেনাবেচা এবং অনৈতিক কর্মকাণ্ডের মতো বিষয় জড়িত থাকার কথাও উঠে এসেছে।
এছাড়া এলাকাবাসীর অভিযোগ, সেখানে কিশোর ও তরুণদের উপস্থিতি বাড়ছে, যা অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু তরুণ তরুণী রেস্টুরেন্টের ভেতরে সময় কাটাচ্ছিল। তবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দ্রুত স্থান ত্যাগ করে বলে জানা যায়। বর্তমানে সেখানে সংস্কার কাজ চলমান রয়েছে বলেও দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, সেখানে নিয়মিত সন্দেহজনক লোকজনের যাতায়াত লক্ষ্য করা যায়, যা এলাকার সামাজিক পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।
অভিযোগের বিষয়ে রেস্টুরেন্ট মালিক ফারুক হোসেন দাবি করেন, প্রতিষ্ঠানটি মূলত রেস্টুরেন্ট ব্যবসার জন্য পরিচালিত হয়। ব্যক্তিগতভাবে কেউ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তা তাদের নিয়ন্ত্রণের বাইরে বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে, যাতে সত্য ঘটনা উদঘাটন করে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায়।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬