গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৬ জুন) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার মাঝিগাতী স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কুশলা গ্রামের বাসিন্দা জয় শেখ (১৮)-কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় জয় শেখ অচেতন অবস্থায় ছিলেন। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, জয় শেখ ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। দুর্বৃত্তরা তার কাছ থেকে মালামাল ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬