কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহজালাল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী ২৫ বছর বয়সী ওই নারী উপজেলার কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের বাসিন্দা। তিনি এক সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর দুপুরের খাবার শেষে ওই নারী নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার আহসান আলীর ছেলে শাহজালাল মিয়া তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। পরে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত ১৫ সেপ্টেম্বর ফুলবাড়ী থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।
মামলার পর মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্ব ধনিরাম গ্রাম থেকে শাহজালাল মিয়াকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ভুক্তভোগী নারী মামলা করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬