মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মতবিরোধ আলোচনায় সমাধান সম্ভব

গণতন্ত্র ধরে রাখা সরকার-বিরোধী দলের দায়িত্ব: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাসস

সরকার ও বিরোধী দলের দায়িত্ব গণতন্ত্রকে ধরে রাখা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যেকোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে আলোচনার মাধ্যমে তার সমাধান করা সম্ভব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সিলেট নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে মতবিরোধকে সংঘাতের দিকে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। গণতন্ত্রকে সুসংহত রাখতে সরকার ও বিরোধী দল উভয় পক্ষেরই দায়িত্ব রয়েছে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ২৯ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

সিলেট সফরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির বক্তব্যে গণতন্ত্র, রাজনৈতিক সংলাপ ও মতবিরোধের শান্তিপূর্ণ সমাধানের বিষয়টি গুরুত্ব পায়।

বিস্তারিত আসছে...

#রাজনীতি #রাষ্ট্রপতি #গণতন্ত্র

চেকপোস্ট

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্র ধরে রাখা সরকার-বিরোধী দলের দায়িত্ব: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকার ও বিরোধী দলের দায়িত্ব গণতন্ত্রকে ধরে রাখা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যেকোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে আলোচনার মাধ্যমে তার সমাধান করা সম্ভব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সিলেট নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে মতবিরোধকে সংঘাতের দিকে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। গণতন্ত্রকে সুসংহত রাখতে সরকার ও বিরোধী দল উভয় পক্ষেরই দায়িত্ব রয়েছে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ২৯ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

সিলেট সফরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতির বক্তব্যে গণতন্ত্র, রাজনৈতিক সংলাপ ও মতবিরোধের শান্তিপূর্ণ সমাধানের বিষয়টি গুরুত্ব পায়।

বিস্তারিত আসছে...

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত