মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এসি-নন-এসি সব বোটের ডেটাবেজ তৈরির নির্দেশ

টাঙ্গুয়ার হাওরের হাউসবোটের তালিকা চেয়েছেন আদালত

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট ও সারিবদ্ধ পর্যটকবাহী নৌকার ড্রোন দৃশ্য। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনে ব্যবহৃত সব এসি ও নন-এসি হাউসবোটের তালিকা তৈরি করে রেজিস্টারে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাওরের পর্যটন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে এ নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেন।

চিঠিতে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ২৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। প্রতিবছর টাঙ্গুয়ার হাওরে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেন। দেশের পর্যটন শিল্পে হাওরটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সেখানে চলাচলকারী হাউসবোটগুলোর পূর্ণাঙ্গ তথ্য ও ডেটাবেজ থাকা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিয়ন্ত্রণ ও পরিচালনা) আইন, ২০১১’ অনুযায়ী নিবন্ধন ছাড়া ট্যুর পরিচালনা নিষিদ্ধ। এ কারণে টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী সব হাউসবোটের তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুত করতে হবে।

তালিকায় বোটের নাম, মালিকের নাম ও ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং টিআইএন নম্বর অন্তর্ভুক্ত করে তা রেজিস্টারে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনার অনুলিপি সুনামগঞ্জের পুলিশ সুপার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেজারত বিভাগের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, উপকর-কমিশনার, বিআইডব্লিউটিএর উপপরিচালক, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহিরপুর থানার ওসি এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) কাছে পাঠানো হয়েছে।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।

#সুনামগঞ্জ #হাউসবোট #টাঙ্গুয়ারহাওর

চেকপোস্ট

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গুয়ার হাওরের হাউসবোটের তালিকা চেয়েছেন আদালত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবহনে ব্যবহৃত সব এসি ও নন-এসি হাউসবোটের তালিকা তৈরি করে রেজিস্টারে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাওরের পর্যটন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে এ নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেন।

চিঠিতে বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ২৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। প্রতিবছর টাঙ্গুয়ার হাওরে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেন। দেশের পর্যটন শিল্পে হাওরটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সেখানে চলাচলকারী হাউসবোটগুলোর পূর্ণাঙ্গ তথ্য ও ডেটাবেজ থাকা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিয়ন্ত্রণ ও পরিচালনা) আইন, ২০১১’ অনুযায়ী নিবন্ধন ছাড়া ট্যুর পরিচালনা নিষিদ্ধ। এ কারণে টাঙ্গুয়ার হাওরে চলাচলকারী সব হাউসবোটের তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুত করতে হবে।

তালিকায় বোটের নাম, মালিকের নাম ও ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং টিআইএন নম্বর অন্তর্ভুক্ত করে তা রেজিস্টারে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনার অনুলিপি সুনামগঞ্জের পুলিশ সুপার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেজারত বিভাগের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, উপকর-কমিশনার, বিআইডব্লিউটিএর উপপরিচালক, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহিরপুর থানার ওসি এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) কাছে পাঠানো হয়েছে।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত