গোপালগঞ্জ শহরের প্রধান সড়কের পাঁচুরিয়া এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে বালুবাহী ট্রাক, ইজিবাইক ও বাইসাইকেল খালে পড়ে গেছে। এ ঘটনায় চালক ও যাত্রীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
রোববার (১৪ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ধসে পড়ায় জেলা শহরের সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকালে একটি বালুবাহী ট্রাক পাঁচুরিয়া এলাকার জরাজীর্ণ বেইলি ব্রিজটি পার হওয়ার সময় মাঝখানে পৌঁছামাত্র ব্রিজটি বিকট শব্দে ধসে পড়ে। এ সময় ট্রাকটির পেছনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইক ও একটি বাইসাইকেলও খালের পানিতে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ট্রাকচালক, ইজিবাইক চালক ও কয়েকজন যাত্রী রয়েছেন।
ব্রিজটি ভেঙে যাওয়ায় দক্ষিণ-পশ্চিম গোপালগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষের জেলা শহরে যাতায়াত বন্ধ হয়ে গেছে। অফিসগামী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
বর্তমানে বিকল্প হিসেবে লেকপাড় সড়ক ব্যবহার করা হলেও সেটি সংকীর্ণ ও খানাখন্দে ভরা হওয়ায় সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা এবং দীর্ঘমেয়াদে একটি টেকসই ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬