রোববার, ১৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উত্তপ্ত কলেজ ক্যাম্পাস

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, ছাত্রশিবিরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

ছবি : চেকপোস্ট

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবিরের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

রোববার (১৪ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টায় রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ মাঠ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শাকিল। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম। এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর শাহ, সহ-সভাপতি রেজাউল করিম রাজ, শহিদুল ইসলাম, শামীম ফরহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তব্যে মো. শরিফুল ইসলাম শাকিল বলেন, গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিভ্রান্তি বা নাটক সৃষ্টি করা জাতির সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম বলেন, নারী নির্যাতন, ধর্ষণ বা সহিংসতার মতো অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিচার নিশ্চিত করতে হবে। সংগঠন সবসময় অপকর্মের বিরুদ্ধে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বক্তারা উল্লিখিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে হয়।

#বাংলাদেশ_রাজনীতি #ছাত্ররাজনীতি #রাঙামাটি_ছাত্রদল

চেকপোস্ট

রোববার, ১৪ জুন ২০২৬

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ, ছাত্রশিবিরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবিরের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

রোববার (১৪ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টায় রাঙামাটি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ মাঠ ও আশপাশের সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শাকিল। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম। এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাদুর শাহ, সহ-সভাপতি রেজাউল করিম রাজ, শহিদুল ইসলাম, শামীম ফরহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তব্যে মো. শরিফুল ইসলাম শাকিল বলেন, গুম ও অপহরণের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিভ্রান্তি বা নাটক সৃষ্টি করা জাতির সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম বলেন, নারী নির্যাতন, ধর্ষণ বা সহিংসতার মতো অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবে বিচার নিশ্চিত করতে হবে। সংগঠন সবসময় অপকর্মের বিরুদ্ধে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বক্তারা উল্লিখিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত