রংপুরের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং হাসপাতালের বিদ্যমান সমস্যা ও সেবার বাস্তব চিত্র জানতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন তিন সংসদ সদস্য।
রোববার রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীর নেতৃত্বে হাসপাতালটি পরিদর্শন করা হয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।
পরিদর্শনকালে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান, রোগীদের ভোগান্তি, ওষুধ সরবরাহ, জনবল সংকট ও অবকাঠামোগত চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন।
সংসদ সদস্যরা হাসপাতালের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় তারা বলেন, চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সমন্বয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তারা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬