গাজীপুরে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে একই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় অর্ধশত শিশু।
সোমবার (৪ মে) হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শ্রীপুর থেকে সিফাত (৫ মাস) এবং গাজীপুর সদর থেকে রাইয়ান (৯ মাস) হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে ৪৭ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬