মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

খুলনার লবণচরায় মুদি দোকানদার রাসেলকে কুপিয়ে জখম

খুলনার লবণচরা এলাকায় রাসেল (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে ছোট বান্দা এলাকায় তার নিজস্ব দোকান মেসার্স রাসেল স্টোরের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত সেখানে এসে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কয়েকজন মুখে মাস্ক পরা ছিল, অন্যদের মুখ খোলা ছিল।এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে রাসেলের বাম হাতের কব্জির নিচে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি (৯ ও ১০) ওয়ার্ডে ভর্তি করা হয়। আহত রাসেলের অবস্থার বিষয়ে চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

খুলনার লবণচরায় মুদি দোকানদার রাসেলকে কুপিয়ে জখম