বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা

খুলনায় পালিত জুলাই শহীদ দিবস, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

ছবি : চেকপোস্ট

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে নগরীর শিববাড়ি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন করেন জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধারা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম মনা, ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

পরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশের কোনো গণতান্ত্রিক আন্দোলন একদিনে গড়ে ওঠেনি; দীর্ঘদিনের নানা সংকট, দমন-পীড়ন ও জনঅসন্তোষের ধারাবাহিকতায় মানুষ রাজপথে নেমে এসেছে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আলোচনা-সমালোচনা চলমান থাকাই গণতন্ত্রের সৌন্দর্য এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির অন্যতম ভিত্তি।

তিনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদ, আহত এবং প্রকৃত যোদ্ধাদের রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ সম্মান ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, শহীদ শেখ সাকিব রায়হান-এর পিতা শেখ আজিজুর রহমান এবং মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে খুলনার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Image

#খুলনা_সংবাদ #জুলাইআন্দোলন #জুলাইশহীদদিবস

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

খুলনায় পালিত জুলাই শহীদ দিবস, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত