বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আহত দুই সাংবাদিক হাসপাতালে

বাহুবলে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ও মাদক কারবার নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতরা হলেন দৈনিক ইনকিলাব ও এনপিবি নিউজ-এর বাহুবল উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান নোমান এবং সাংবাদিক গোলাম মোস্তফা সৈবাল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের সিএ-এর দপ্তরে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, হামলায় বাহুবল উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রকিবসহ কয়েকজন অংশ নেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি হরিতলা এলাকায় অবৈধ সিলিকা বালু উত্তোলন এবং মাদক কারবার নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক হাবিবুর রহমান নোমান। অভিযোগ রয়েছে, ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাকে এ ধরনের সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তবে তিনি পেশাগত দায়িত্ব পালন অব্যাহত রাখলে বিরোধ আরও বাড়ে।

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার পেশাগত কাজে ইউএনও কার্যালয়ে গেলে সেখানে নোমানের ওপর হামলা চালানো হয়। পরে আহত নোমানকে দেখতে গেলে সাংবাদিক গোলাম মোস্তফা সৈবালের ওপরও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত গোলাম মোস্তফা সৈবালকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় বাহুবলসহ জেলার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।

বাহুবল প্রেসক্লাবের সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সরকারি দপ্তরের ভেতরে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অভিযুক্তদের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Image

#হবিগঞ্জ #সাংবাদিকনির্যাতন #বাহুবল

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বাহুবলে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত