দিনাজপুরের খানসামা উপজেলায় গাঁজা বিক্রির সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আবু বকর সিদ্দিক (পিতা: তমিজ উদ্দিন)। তিনি উপজেলার আঙ্গারপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আঙ্গারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশের এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রির সময় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে তার কাছ থেকে উদ্ধারকৃত মাদকসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬