চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে মোসা. শিউলি আক্তার মদিনা (৪২) নামের এক নারীকে হাতেনাতে আটক করে। তিনি মিরাপুর গ্রামের মৃত তাহিরের মেয়ে।
অভিযানকালে তার হেফাজত থেকে ৭০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসির পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬