দিনাজপুরের কাহারোল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ একজনকে আটক, দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন পরিচালিত ২৪ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্তনগর গ্রামের আফসার আলীর ছেলে মিজানুর রহমানকে ১২০ পিস ট্যাপেনটাডল জাতীয় মাদকদ্রব্যসহ আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সুন্দরপুর ইউনিয়নের ভাতগাঁও ব্রিজ এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যিনি সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর গ্রামের জলিলের ছেলে, এবং দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ মোল্লাপাড়া এলাকার আল ইমরান (রেজাউল করিমের ছেলে)।
পরবর্তীতে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মকলেদা খাতুন মীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একই অভিযানে আরও বিভিন্ন মামলার ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করে কাহারোল থানা পুলিশ।
কাহারোল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোট ৯ জনকে শনিবার (১৪ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬