বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত

কয়রায় সিধ কেটে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ছবি : চেকপোস্ট

খুলনার কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৪০) নামে এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত ভবতোষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশো মৃধার ছেলে। তিনি গিলাবাড়ি বাজারে একটি ঔষধের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাতে আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত সিধ কেটে তার বসতঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে ভবতোষ মৃধা চিৎকার দিলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তার শ্বাসনালী কেটে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এসময় তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কয়রা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. শাহ আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

#কয়রা #খুলনা_সংবাদ #হত্যাকাণ্ড

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কয়রায় সিধ কেটে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

খুলনার কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৪০) নামে এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত ভবতোষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশো মৃধার ছেলে। তিনি গিলাবাড়ি বাজারে একটি ঔষধের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাতে আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত সিধ কেটে তার বসতঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে ভবতোষ মৃধা চিৎকার দিলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তার শ্বাসনালী কেটে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এসময় তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত ভবতোষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কয়রা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. শাহ আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত