বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আসামি ও মাদক সংশ্লিষ্টতায় অভিযান

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ছাত্রলীগ-যুবলীগসহ ৫ জন গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলেন : এইচ.এম. আলাউদ্দিন (৩৬), মো. আরাফাত হোসেন (৩০), সাইফুল ইসলাম পারভেজ (২৭), শাহাদাত হোসেন জীবন (৩৫) এবং আলী আহম্মদ (৬৫)। ছবি : চেকপোস্ট

রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ও মামলার ভিত্তিতে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন 
এইচ.এম. আলাউদ্দিন (৩৬), মো. আরাফাত হোসেন (৩০), সাইফুল ইসলাম পারভেজ (২৭), শাহাদাত হোসেন জীবন (৩৫) এবং আলী আহম্মদ (৬৫)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী, মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বলেও তিনি জানান।

#রাঙামাটি_সংবাদ #পুলিশ_অভিযান #কোতয়ালী_থানা

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ছাত্রলীগ-যুবলীগসহ ৫ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ও মামলার ভিত্তিতে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন 
এইচ.এম. আলাউদ্দিন (৩৬), মো. আরাফাত হোসেন (৩০), সাইফুল ইসলাম পারভেজ (২৭), শাহাদাত হোসেন জীবন (৩৫) এবং আলী আহম্মদ (৬৫)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী, মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বলেও তিনি জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত