কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর বাজার এলাকায় বেপরোয়া গতিতে চলতে থাকা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালক রাশেদুল ইসলাম ও সহকারী মশিউর রহমান আহত হন।
সোমবার (২৫ মে) সকালে মধ্য কুমরপুর বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুমড়েমুচড়ে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর মাইক্রোবাসের ভেতরে থাকা একটি ব্যাগে প্রায় ৪ লাখ টাকা অক্ষত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা সেই টাকা নিরাপদে ফিলিং স্টেশনে জমা রাখেন। পরে কোম্পানির প্রতিনিধিরা এসে টাকা গণনা করে তা গ্রহণ করেন।
লাঙল বিড়ি কোম্পানি-এর এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা অর্থ পরে তাদের প্রতিনিধিরা গ্রহণ করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬