মঙ্গলবার, ২৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

দর্শকে ভরা মাঠ

কুড়িগ্রামে ফুটবল উৎসব, ডাক্তারপাড়া একাদশকে হারিয়ে ফাইনালে ধলডাঙ্গা

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী ধলডাঙ্গাবাজার ফুটবল একাডেমির আয়োজনে ২০তম আসরের ফুটবল টুর্নামেন্টের তৃতীয় সেমিফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ধলডাঙ্গাবাজার ফুটবল একাডেমি এবং ডাক্তারপাড়া ফুটবল একাদশ। খেলাকে ঘিরে এলাকার ফুটবলপ্রেমী দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

বিকেল থেকেই মাঠে দর্শকদের ভিড় জমতে শুরু করে। দূর-দূরান্ত থেকে শত শত ক্রীড়াপ্রেমী মানুষ প্রিয় দলের খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে উভয় দলই কয়েকটি দারুণ আক্রমণ করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বেড়ে যায়। ধলডাঙ্গাবাজার ফুটবল একাডেমির খেলোয়াড়রা আক্রমণের ধার বাড়াতে থাকে এবং এক পর্যায়ে এক ফরোয়ার্ডের দারুণ আক্রমণ থেকে গুরুত্বপূর্ণ গোল আসে। এতে দলটি ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

গোল হজমের পর ডাক্তারপাড়া ফুটবল একাদশ সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালালেও ধলডাঙ্গাবাজারের রক্ষণভাগ দৃঢ়ভাবে সব চেষ্টা প্রতিহত করে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে ধলডাঙ্গাবাজার ফুটবল একাডেমি।

খেলা শেষে মাঠজুড়ে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।

উক্ত তৃতীয় সেমিফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মোহাম্মদ জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ২ নং শিলখুড়ি ইউনিয়ন শাখা। তিনি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ বিনোদনের মধ্যে রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজক কমিটির সদস্যরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দর্শকদের উপস্থিতি ও প্রাণবন্ত সমর্থনে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।

#ফুটবল #কুড়িগ্রাম #ধলডাঙ্গাবাজার

চেকপোস্ট

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

কুড়িগ্রামে ফুটবল উৎসব, ডাক্তারপাড়া একাদশকে হারিয়ে ফাইনালে ধলডাঙ্গা

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত