পুলিশ লাইন স্কুলের মেধাবীদের হাতে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি বিআরপিওডব্লিউএ এর উদ্যোগে দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ৬ জন কৃতি শিক্ষার্থীকে ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৯ মে) সকালে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপারসহ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।