বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বগি উদ্ধার শেষে পুনরায় ট্রেন চলাচল শুরু

জামালপুর–ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক, তিন ঘণ্টা পর স্বস্তি

জামালপুর-ঢাকা রুটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ছবি : সংগৃহীত

ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর বন্ধ হয়ে যাওয়া জামালপুর–ঢাকা রুটের ট্রেন চলাচল তিন ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে রেল যোগাযোগ পুনরায় চালু হয়।

ঘটনাটি ঘটে সকালে, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কেওয়াটখালী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। তবে উদ্ধার অভিযানের সময় রিলিফ ট্রেনটিও ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার সম্পন্ন হয়েছে এবং সেই সঙ্গে জামালপুর–ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, রিলিফ ট্রেনের লাইনচ্যুত অংশ উদ্ধারের কাজ চলমান রয়েছে।

#বাংলাদেশ_রেলওয়ে #ট্রেন_দুর্ঘটনা #জামালপুরঢাকা

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

জামালপুর–ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক, তিন ঘণ্টা পর স্বস্তি

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর বন্ধ হয়ে যাওয়া জামালপুর–ঢাকা রুটের ট্রেন চলাচল তিন ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার করা হলে রেল যোগাযোগ পুনরায় চালু হয়।

ঘটনাটি ঘটে সকালে, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কেওয়াটখালী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। তবে উদ্ধার অভিযানের সময় রিলিফ ট্রেনটিও ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার সম্পন্ন হয়েছে এবং সেই সঙ্গে জামালপুর–ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, রিলিফ ট্রেনের লাইনচ্যুত অংশ উদ্ধারের কাজ চলমান রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত