বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা

কুমিল্লায় দোকানের টয়লেট থেকে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার

ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে একটি ফার্নিচার দোকানের পেছনের টয়লেট থেকে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ ঘটনায় পলাতক মো. ফাহাদ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে চৌদ্দগ্রামের সপুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে নোয়াপুর গ্রামের বাসিন্দা ফাহাদ মিয়ার ফার্নিচার দোকানের পেছনের টয়লেটে গোপনে মজুত রাখা হয়েছিল বিপুল পরিমাণ গাঁজা। পরে সেখান থেকে ১৪৮ কেজি মাদক জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজা চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

#বিজিবি #গাঁজা_উদ্ধার #কুমিল্লা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কুমিল্লায় দোকানের টয়লেট থেকে ১৪৮ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে একটি ফার্নিচার দোকানের পেছনের টয়লেট থেকে ১৪৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ ঘটনায় পলাতক মো. ফাহাদ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে চৌদ্দগ্রামের সপুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে নোয়াপুর গ্রামের বাসিন্দা ফাহাদ মিয়ার ফার্নিচার দোকানের পেছনের টয়লেটে গোপনে মজুত রাখা হয়েছিল বিপুল পরিমাণ গাঁজা। পরে সেখান থেকে ১৪৮ কেজি মাদক জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজা চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত