গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও ওফাতের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
আলোচনা সভায় মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও মানবিক আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
তিনি বলেন, ইসলাম শুধু জ্ঞান অর্জন বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করাই এর মূল তাৎপর্য।
উপাচার্য আরও বলেন, ব্যক্তিজীবনে মহানবী (সা.)-এর ন্যায়নীতি, সততা, মানবিকতা ও উত্তম চরিত্র অনুসরণ করতে পারলে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। তাই তাঁর জীবনাদর্শ শুধু জানার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬