সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ আমিন উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশনের মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নজমুল হক নসিব।
অনুষ্ঠানে মেডিকেল অফিসার ডা. আল-আমিন, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহ্বায়ক খায়ের উদ্দিন, ইফা মডেল কেয়ারটেকার মাওলানা জসিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ক্বারী আমির আলী, মাওলানা শামসুদ্দিন, হাফিজ মাওলানা কুতুব উদ্দিন, শিক্ষক মুহাম্মদ সাজ্জাদুর রহমান, ক্বারী মো. আব্দুল জব্বার, ক্বারী মো. সিদ্দিকুর রহমান, উপ-প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, জয়দেব ও আজাদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ অনুসরণ করে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬