টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরকীয়ার জেরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্ত্রীকে অন্য এক যুবক নিয়ে পালিয়ে যাওয়ার প্রতিশোধ হিসেবে সেই যুবকের স্ত্রীকে বিয়ে করেছেন এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া গ্রামের হাসান মিয়া ১৫ বছর আগে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে। একই এলাকায় কাজের সূত্রে থাকা রাজু মিয়ার সঙ্গে পরিচয়ের একপর্যায়ে হাসানের স্ত্রীর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ৭ মে হাসানের স্ত্রীকে নিয়ে পালিয়ে যান রাজু।
এরপর প্রতিশোধ নিতে হাসান মিয়া রাজুর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। পরে আলোচনার মাধ্যমে ৪ জুন রাজুর স্ত্রীকে তার সন্তানসহ মির্জাপুরে আনা হয় এবং হাসান তাকে বিয়ে করেন।
হাসান মিয়া বলেন, ও আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। তার দাবি, এটি পরকীয়ার শাস্তি হিসেবে তিনি করেছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
মির্জাপুর থানার পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬