বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

ভবনে কার্যক্রম শুরু

ওমানে ৫ দিন বন্ধ কনস্যুলার সেবা

ওমানে ৫ দিন বন্ধ কনস্যুলার সেবা
ওমানে বাংলাদেশ দূতাবাস। ছবি : সংগ্রহীত

ওমানে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ থাকার পর নতুন ভবনে কার্যক্রম শুরু হচ্ছে। স্থানান্তর কার্যক্রমের কারণে গত ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কনস্যুলার সেবা বন্ধ রাখার কথা জানিয়েছিল মাস্কাট বাংলাদেশ দূতাবাস।

তবে স্থানান্তরের কাজ দ্রুত শেষ হওয়ায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে নতুন ভবনে কনস্যুলার সেবা গ্রহণের জন্য প্রবাসীদের অনুরোধ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস।

নতুন ভবনটি বর্তমান দূতাবাসের অদূরে আল সারুজ ৩০৪০ নম্বর স্টেটের ৩১২৬ নম্বর ভিলার এ ও বি ইউনিটে অবস্থিত। সেখানে দূতাবাসের নতুন কার্যক্রম পরিচালিত হবে।

মাস্কাট বাংলাদেশ দূতাবাস ওমানে বসবাসরত প্রায় ৭ লাখ বাংলাদেশি প্রবাসীকে কনস্যুলার সেবা দিয়ে আসছে। এতদিন একটি ভবনে সেবা কার্যক্রম পরিচালিত হওয়ায় সেবা নিতে আসা প্রবাসীদের নানা সমস্যার মুখোমুখি হতে হতো।

দূতাবাস ভবনের আয়তন তুলনামূলক ছোট হওয়ায় সেবাপ্রত্যাশীদের জন্য পর্যাপ্ত শৌচাগার, অপেক্ষার স্থান ও নামাজের জায়গাসহ বিভিন্ন মৌলিক সুবিধার ঘাটতি ছিল।

নতুন ভবনে কার্যক্রম স্থানান্তরের ফলে প্রবাসীদের কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে এসব সমস্যার কিছুটা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

#ওমানে_বাংলাদেশি #মাস্কাট_বাংলাদেশ_দূতাবাস #কনস্যুলার_সেবা

চেকপোস্ট

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ওমানে ৫ দিন বন্ধ কনস্যুলার সেবা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ওমানে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ থাকার পর নতুন ভবনে কার্যক্রম শুরু হচ্ছে। স্থানান্তর কার্যক্রমের কারণে গত ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কনস্যুলার সেবা বন্ধ রাখার কথা জানিয়েছিল মাস্কাট বাংলাদেশ দূতাবাস।

তবে স্থানান্তরের কাজ দ্রুত শেষ হওয়ায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে নতুন ভবনে কনস্যুলার সেবা গ্রহণের জন্য প্রবাসীদের অনুরোধ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস।

নতুন ভবনটি বর্তমান দূতাবাসের অদূরে আল সারুজ ৩০৪০ নম্বর স্টেটের ৩১২৬ নম্বর ভিলার এ ও বি ইউনিটে অবস্থিত। সেখানে দূতাবাসের নতুন কার্যক্রম পরিচালিত হবে।

মাস্কাট বাংলাদেশ দূতাবাস ওমানে বসবাসরত প্রায় ৭ লাখ বাংলাদেশি প্রবাসীকে কনস্যুলার সেবা দিয়ে আসছে। এতদিন একটি ভবনে সেবা কার্যক্রম পরিচালিত হওয়ায় সেবা নিতে আসা প্রবাসীদের নানা সমস্যার মুখোমুখি হতে হতো।

দূতাবাস ভবনের আয়তন তুলনামূলক ছোট হওয়ায় সেবাপ্রত্যাশীদের জন্য পর্যাপ্ত শৌচাগার, অপেক্ষার স্থান ও নামাজের জায়গাসহ বিভিন্ন মৌলিক সুবিধার ঘাটতি ছিল।

নতুন ভবনে কার্যক্রম স্থানান্তরের ফলে প্রবাসীদের কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে এসব সমস্যার কিছুটা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত