বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

বাড়ছে জ্বালানি মজুত

আরও ৭ লাখ টন জ্বালানি আমদানির অনুমোদন

আরও ৭ লাখ টন জ্বালানি আমদানির অনুমোদন
আরও ৭ লাখ টন জ্বালানি আমদানি করবে সরকার। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও জ্বালানি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত কমিটির ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রচলিত সরকারি ব্যবস্থায় সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে।

প্রস্তাবে বলা হয়েছে, অতিরিক্ত এই জ্বালানি আমদানির পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি

সরকারের সংশ্লিষ্টদের মতে, পরিবহন ও শিল্প খাতে বাড়তি জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বিমান চলাচল খাতে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বছরের শেষ চার মাসে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি এড়াতেও অতিরিক্ত আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#জ্বালানি_আমদানি #জ্বালানি_নিরাপত্তা #বাংলাদেশের_জ্বালানি

চেকপোস্ট

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আরও ৭ লাখ টন জ্বালানি আমদানির অনুমোদন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও জ্বালানি নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত কমিটির ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, প্রচলিত সরকারি ব্যবস্থায় সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে।

প্রস্তাবে বলা হয়েছে, অতিরিক্ত এই জ্বালানি আমদানির পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি

সরকারের সংশ্লিষ্টদের মতে, পরিবহন ও শিল্প খাতে বাড়তি জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি বিমান চলাচল খাতে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া বছরের শেষ চার মাসে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি এড়াতেও অতিরিক্ত আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত