নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে নির্বাচিত ও সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে উদ্বোধনী আয়োজনের পরিবেশ কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে।
জানা গেছে, পরিদর্শন কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে নামফলকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম দেখে আপত্তি জানান সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে পরিদর্শন কক্ষে বসেই দীর্ঘ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা চলে।
বিলকিস ইসলাম প্রশ্ন তোলেন, তাকে কেন অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়নি এবং নামফলকে কেন শুধু একজন সংসদ সদস্যের নাম রাখা হয়েছে। তার প্রশ্নের জবাবে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, পরিদর্শন কক্ষটি সব সংসদ সদস্যের জন্য উন্মুক্ত থাকবে। তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা তার হওয়ায় নামফলকে তার নাম রাখা হয়েছে।
এ সময় আব্দুল মুনতাকিম আরও বলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নির্দিষ্ট নির্বাচনী এলাকা না থাকায় তাদের জন্য আলাদা করে পরিদর্শন কক্ষ নির্ধারণের বিষয়টি প্রযোজ্য নয়। অধিকার দাবি করতে হলে সংশ্লিষ্ট পরিপত্র বা নথির ভিত্তিতে তা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিলকিস ইসলাম তার অধিকার আদায়ের বিষয়ে অনড় থাকার কথা জানান এবং বিষয়টি সংসদে উত্থাপনের কথাও বলেন। সৈয়দপুর ও কিশোরগঞ্জের পরিদর্শন কক্ষে তার স্থান নিশ্চিত করার দাবি জানান তিনি।
ঘটনার সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম ও এম এ পারভেজ লিটন, সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দীর্ঘ সময়ের বাকবিতণ্ডা দেখতে উপজেলা পরিষদ চত্বরে সাধারণ মানুষের ভিড় জমে যায়। এতে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী আয়োজনের পরিবেশও কিছুটা বিঘ্নিত হয়। পরে মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
ঘটনার শেষ পর্যায়ে নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন বলে উপস্থিত ব্যক্তিরা জানান। বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের মতে, জনপ্রতিনিধিদের কাছ থেকে এমন প্রকাশ্য বাকবিতণ্ডা কাম্য নয়। দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের পারস্পরিক মতপার্থক্য সংযত ও প্রাতিষ্ঠানিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬