বুধবার, ২৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

নিম্নির সফল আরোহণ

এভারেস্ট জয় করলেন বাংলাদেশী তরুনী

এভারেস্ট জয় করলেন বাংলাদেশী তরুনী
ছবি: সংগৃহীত

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের নুরুন্নাহার নিম্নি। বুধবার (২৭ মে) ভোরে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ান।

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, তিনি ঢাকায় থেকে গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশে রওনা দেন। কাঠমান্ডু ও লুকলা হয়ে এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছে ধাপে ধাপে উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নেন। চূড়ান্ত আরোহণের জন্য ১৭ মে বেজক্যাম্প ত্যাগ করেন তিনি। ২৩ মে একবার চেষ্টা করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়।

পরবর্তীতে নেপালের স্থানীয় সময় সকাল ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের শীর্ষে পৌঁছান। তার সঙ্গে ছিলেন নেপালের এইটকে এক্সপেডিশনের একজন শেরপা।

বাংলাদেশের এভারেস্ট অভিযানের ইতিহাসে নুরুন্নাহার নিম্নির এই অর্জন নতুন সংযোজন। ২০১০ সালে মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। এরপর এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনসহ একাধিক পর্বতারোহী এই শিখর জয় করেন।

২০১৩ সালে সজল খালেদ শিখর থেকে নামার পথে প্রাণ হারান। পরে ২০২৪ ও ২০২৫ সালে আরও কয়েকজন বাংলাদেশি এভারেস্ট জয় করেন।

এবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন নুরুন্নাহার নিম্নি।

#এভারেস্টজয় #নুরুন্নাহার_নিম্নি #বাংলাদেশ_পর্বতারোহী

চেকপোস্ট

বুধবার, ২৭ মে ২০২৬

এভারেস্ট জয় করলেন বাংলাদেশী তরুনী

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের নুরুন্নাহার নিম্নি। বুধবার (২৭ মে) ভোরে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ান।

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, তিনি ঢাকায় থেকে গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশে রওনা দেন। কাঠমান্ডু ও লুকলা হয়ে এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছে ধাপে ধাপে উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নেন। চূড়ান্ত আরোহণের জন্য ১৭ মে বেজক্যাম্প ত্যাগ করেন তিনি। ২৩ মে একবার চেষ্টা করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়।

পরবর্তীতে নেপালের স্থানীয় সময় সকাল ৫টা ২৪ মিনিটে তিনি সফলভাবে এভারেস্টের শীর্ষে পৌঁছান। তার সঙ্গে ছিলেন নেপালের এইটকে এক্সপেডিশনের একজন শেরপা।

বাংলাদেশের এভারেস্ট অভিযানের ইতিহাসে নুরুন্নাহার নিম্নির এই অর্জন নতুন সংযোজন। ২০১০ সালে মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। এরপর এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনসহ একাধিক পর্বতারোহী এই শিখর জয় করেন।

২০১৩ সালে সজল খালেদ শিখর থেকে নামার পথে প্রাণ হারান। পরে ২০২৪ ও ২০২৫ সালে আরও কয়েকজন বাংলাদেশি এভারেস্ট জয় করেন।

এবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন নুরুন্নাহার নিম্নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত