রোববার, ১৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবি

উলিপুরে নদীভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দৈখাওয়ার চর এলাকায় ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে দৈখাওয়ার চর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদের ভাঙনে দৈখাওয়ার চরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যে অনেক পরিবার তাদের বসতভিটা হারিয়েছে। নতুন করে আরও বহু পরিবার নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

তারা আরও বলেন, নদীভাঙনের কারণে বসতবাড়ির পাশাপাশি কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ সড়কও হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পুরো এলাকায় বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা, টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানানো হয়।

স্থানীয়দের অভিযোগ, চলতি বর্ষা মৌসুমে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র তীরবর্তী বিভিন্ন এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতিবছরই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে।

#কুড়িগ্রাম_সংবাদ #নদীভাঙন #উলিপুর

চেকপোস্ট

রোববার, ১৯ জুলাই ২০২৬

উলিপুরে নদীভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দৈখাওয়ার চর এলাকায় ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে দৈখাওয়ার চর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদের ভাঙনে দৈখাওয়ার চরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যে অনেক পরিবার তাদের বসতভিটা হারিয়েছে। নতুন করে আরও বহু পরিবার নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

তারা আরও বলেন, নদীভাঙনের কারণে বসতবাড়ির পাশাপাশি কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ সড়কও হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পুরো এলাকায় বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা, টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানানো হয়।

স্থানীয়দের অভিযোগ, চলতি বর্ষা মৌসুমে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র তীরবর্তী বিভিন্ন এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতিবছরই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত