পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।
ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন পশুর হাট, রেলস্টেশন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে জাল নোট প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
এই কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি আরিফুর রহমান।
র্যাব সূত্রে জানা গেছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, জাল নোট চক্র ও অসাধু ব্যবসায়ীদের তৎপরতা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্ন কেনাবেচা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
ঈদকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে র্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬