রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঈদের আগে বেতন-বোনাস পাচ্ছেন শ্রমিকরা

ঈদে ঢাকাছাড়া শ্রমিক ঢল! ১০৮ কারখানায় একসঙ্গে ছুটি শুরু

শ্রমিক ঢল। ছবি : চেকপোস্ট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। ঈদযাত্রায় সড়কে অতিরিক্ত চাপ কমাতে ধাপে ধাপে ছুটির ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংস্থাটির রোস্টার অনুযায়ী, আজ রবিবার (২৪ মে) ১০৮টি কারখানায় ছুটি শুরু হয়েছে। এতে মোট কারখানার প্রায় ৬ শতাংশ শ্রমিক একসঙ্গে ঢাকা ছাড়ছেন।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, আগামী ২৫ মে ছুটি পাবে ৬৬৪টি কারখানা (৩৭ শতাংশ), ২৬ মে সবচেয়ে বেশি ৭১৩টি কারখানা (৪৩ শতাংশ) এবং ২৭ মে আরও ২৫১টি কারখানায় ছুটি শুরু হবে (১৪ শতাংশ)।

বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী জানান, সড়কে যানজট ও ভোগান্তি কমাতে সরকারের সঙ্গে সমন্বয় করে এই রোস্টার ছুটির ব্যবস্থা করা হয়েছে। এতে শ্রমিকরা ধাপে ধাপে গ্রামের বাড়িতে গিয়ে স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবেন।

তিনি আরও জানান, অধিকাংশ কারখানায় ইতোমধ্যে বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। কিছু কারখানায় বাকি থাকলেও তা আজ-কালের মধ্যেই পরিশোধ করা হবে। পাশাপাশি কিছু কারখানা চলতি মে মাসের বেতনও অগ্রিম দিয়ে দিয়েছে।

এদিকে ঈদ সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। শ্রমিকদের বড় একটি অংশ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের উদ্দেশ্যে এখনই যাত্রা শুরু করেছেন।

#ঈদযাত্রা #গার্মেন্টসশ্রমিক #বিজিএমইএ

চেকপোস্ট

রোববার, ২৪ মে ২০২৬

ঈদে ঢাকাছাড়া শ্রমিক ঢল! ১০৮ কারখানায় একসঙ্গে ছুটি শুরু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। ঈদযাত্রায় সড়কে অতিরিক্ত চাপ কমাতে ধাপে ধাপে ছুটির ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সংস্থাটির রোস্টার অনুযায়ী, আজ রবিবার (২৪ মে) ১০৮টি কারখানায় ছুটি শুরু হয়েছে। এতে মোট কারখানার প্রায় ৬ শতাংশ শ্রমিক একসঙ্গে ঢাকা ছাড়ছেন।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, আগামী ২৫ মে ছুটি পাবে ৬৬৪টি কারখানা (৩৭ শতাংশ), ২৬ মে সবচেয়ে বেশি ৭১৩টি কারখানা (৪৩ শতাংশ) এবং ২৭ মে আরও ২৫১টি কারখানায় ছুটি শুরু হবে (১৪ শতাংশ)।

বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী জানান, সড়কে যানজট ও ভোগান্তি কমাতে সরকারের সঙ্গে সমন্বয় করে এই রোস্টার ছুটির ব্যবস্থা করা হয়েছে। এতে শ্রমিকরা ধাপে ধাপে গ্রামের বাড়িতে গিয়ে স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারবেন।

তিনি আরও জানান, অধিকাংশ কারখানায় ইতোমধ্যে বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। কিছু কারখানায় বাকি থাকলেও তা আজ-কালের মধ্যেই পরিশোধ করা হবে। পাশাপাশি কিছু কারখানা চলতি মে মাসের বেতনও অগ্রিম দিয়ে দিয়েছে।

এদিকে ঈদ সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। শ্রমিকদের বড় একটি অংশ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের উদ্দেশ্যে এখনই যাত্রা শুরু করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত