ইরানের সঙ্গে চলমান সংঘাত ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা নিয়ে জার্মানিতে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সাত আরব দেশের সামরিক প্রধানরা। গত সপ্তাহে একটি নির্জন স্কি রিসোর্টে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিশরের সামরিক নেতারা অংশ নেন। বৈঠকটি আয়োজন করেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। সেন্টকমও জার্মানিতে আট দেশের জ্যেষ্ঠ সামরিক নেতাদের নিয়ে একটি সম্মেলন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল বাড়ানোর মার্কিন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। ইরান ওই জলপথে বাধা সৃষ্টি ও জাহাজে হামলা শুরুর আগে বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো।
সূত্রটি জানিয়েছে, এ ক্ষেত্রে ইসরায়েলের সরাসরি আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম। সেন্টকমের সহায়তায় দুই দেশের মধ্যে এ বিষয়ে যোগাযোগ চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬