বাংলাদেশ পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন-২০২৬ আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান পুনরায় সভাপতি এবং পাবনা জেলার বেড়া পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস কে এম রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ৫ সেপ্টেম্বর রাজধানীর অদূরে মাওয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘শখের হাঁড়ি’ রেস্তোরাঁয় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন পৌরসভা থেকে আগত সমাজ উন্নয়ন কর্মকর্তাগণের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
সম্মেলনের আলোচনা সভায় বক্তারা পৌরসভার কর্মচারীদের চাকরি বিধিমালা এবং স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা পর্ব শেষে বিদায়ী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী তিন (০৩) বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পাবনা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম রিপন।
নির্বাচন শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ পৌর কর্মচারীদের চাকরি বিধিমালা অনুযায়ী সকল অধিকার আদায় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬