নওগাঁর ধামইরহাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় হতে শিশু ঝরে পড়া নিরসনে 'আদর্শ উপজেলা' হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বর্ণাঢ্য অঙ্গীকার অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ধামইরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এডিপি -এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী তাহমিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ , স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ স্থায়ীয় সাংবাদিকবৃন্দ ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান।
সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড সাংমার সঞ্চালনায় বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্তকরণে ‘জিরো প্লাস ক্যাম্পেইন’-এর ওপর ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া থেকে মুক্ত হওয়া ৩ জন শিশু—মোছাঃ তাবাচ্ছুম, মারুফ হোসেন ও রাজু পাহান তাদের অনুভূতি ও অভিজ্ঞতা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০০৮ সাল থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ ও সুশীল সমাজের সমন্বয়ে শিশুদের সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিতকরণে কাজ করে আসছে। দীর্ঘদিনের এই সুপরিকল্পিত কার্যক্রমের ধারাবাহিকতায় ধামইরহাটকে ‘আদর্শ উপজেলা’ হিসেবে গড়ে তোলার এই উদ্যোগ একটি বড় মাইলফলক।বক্তারা বলেন, শিশু সুরক্ষা নিশ্চিত করা কেবল সরকারের একা দায়িত্ব নয়; এর জন্য পরিবার, সমাজ ও বিভিন্ন বেসরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অর্জিত সাফল্যকে টেকসই রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।আলোচনা সভা শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশনস) রাজু উইলিয়াম রোজারিও উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। পরবর্তীতে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিবৃন্দ যৌথভাবে অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন।
মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬